সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৫
Pixel Dady একটি ডিজিটাল প্রোডাক্ট রিসেল এবং ডেলিভারি প্ল্যাটফর্ম। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোম্পানি/ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নই।
আমরা বিভিন্ন ভেরিফাইড সোর্স, অথোরাইজড সেলার বা বিশ্বাসযোগ্য ভেন্ডরের মাধ্যমে বৈধভাবে ডিজিটাল পণ্য সংগ্রহ করে সাশ্রয়ী দামে আপনাদের কাছে সরবরাহ করি।
যেন গ্রাহকরা সঠিকভাবে বুঝে কেনাকাটা করতে পারেন— সেই স্বার্থে নিচের Refund & Exchange Policy মনোযোগসহকারে পড়ে নেয়ার অনুরোধ করা হচ্ছে।
আমাদের সব পণ্যই ডিজিটাল। তাই অর্ডার কনফার্ম করতে আপনাকে আগেই পেমেন্ট করতে হবে।
যদি আমাদের প্রতি আপনার আস্থা নিশ্চিত করতে চান—
দয়া করে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, রিভিউ ও কমিউনিটি দেখে তারপর সিদ্ধান্ত নিন।
পেমেন্ট করার পর বেশিরভাগ পণ্যেই ইনস্ট্যান্ট ডেলিভারি হয়ে থাকে (অটোমেটেড/ম্যানুয়াল)।
কিছু প্রোডাক্টে ডেলিভারি পেতে ন্যূনতম ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
অর্ডার করার আগে প্রোডাক্ট পেজে উল্লেখিত ডেলিভারি সময় দেখে নিন।
ডিজিটাল পণ্য হওয়ায়, ডেলিভারি সম্পন্ন হলে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
রিফান্ড শুধুমাত্র তখনই প্রযোজ্য, যখন:
Pixel Dady পণ্যটি ডেলিভারি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।
“মনে ধরেনি”
“ব্যবহার করতে পারছি না”
“অন্য কোথাও থেকে কিনে ফেলেছি”
“মডিফাই করতে পারলাম না”
“ডিজাইন/ফাইল আশা অনুযায়ী না”
ব্যক্তিগত ভুলের কারণে অ্যাকাউন্ট/অ্যাক্সেস হারানো
রিফান্ড এপ্রুভ হলে:
পেমেন্ট সিস্টেম অনুযায়ী ২৪ ঘণ্টা থেকে ৭ কর্মদিবস সময় লাগতে পারে।
রিফান্ড একই পেমেন্ট মেথডে বা বিকল্প মেথডে পাঠানো হতে পারে (Pixel Dady–র সিদ্ধান্ত অনুযায়ী)।
যদি ডেলিভারির পর কোনো সমস্যা দেখা দেয়—
আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে ওয়ারেন্টি সাপোর্ট বা সমাধান প্রদান করার।
Pixel Dady–এর নির্দিষ্ট কিছু পণ্যে ওয়ারেন্টি সাপোর্ট প্রদান করা হয়।
প্রতিটি পণ্যের ওয়ারেন্টি শর্তাবলী প্রোডাক্ট পেজ বা ডেলিভারি মেসেজে উল্লেখ থাকে।
নির্ধারিত ওয়ারেন্টি সময়সীমার মধ্যে সমস্যা জানাতে হবে।
ডেলিভারির সময় দেয়া সব নিয়ম/নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
শর্ত ভঙ্গ করলে (যেমন: অতিরিক্ত ডিভাইস লগইন, শেয়ারিং, থার্ড-পার্টি অ্যাক্সেস, পলিসি ভায়োলেশন) ওয়ারেন্টি বাতিল হতে পারে।
Case by case ভিত্তিতে:
1️⃣ আগের প্রোডাক্ট/অ্যাকাউন্ট পুনরায় ঠিক করে দেয়া
2️⃣ একই ধরনের নতুন অ্যাকাউন্ট প্রদান করার চেষ্টা
3️⃣ যদি তা সম্ভব না হয়:
নির্ধারিত শর্তে এক্সচেঞ্জ হিসেবে অন্য একটি প্রোডাক্ট গ্রহণের সুযোগ
⚠️ গুরুত্বপূর্ণ:
কোনো প্রোডাক্টেই Money-Back Guarantee নেই।
ওয়ারেন্টি মানে প্রতিবারই রিপ্লেসমেন্ট/এক্সচেঞ্জ, রিফান্ড নয়।
একটি প্রোডাক্ট ব্যবহার করে পরে অন্য প্রোডাক্টে এক্সচেঞ্জ করা যাবে না।
শুধুমাত্র তখনই এক্সচেঞ্জ দেওয়া যাবে যখন Pixel Dady পণ্যটি ডেলিভারি দিতে ব্যর্থ হয়।
যদি কোনো গ্রাহক ডেলিভারির ১২ ঘন্টার মধ্যে জানান:
“ভুল করে অন্য প্রোডাক্ট নিয়ে ফেলেছি, সঠিকটা নিতে চাই।”
তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কেসটি বিবেচনা করার।
তবে এটি গ্যারান্টেড সুবিধা নয়, সম্পূর্ণভাবে Pixel Dady–এর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
✔ ডিজিটাল প্রোডাক্ট → পেমেন্ট আগে, ডেলিভারি পরে
✔ ডেলিভারি সম্পন্ন হলে কোনো রিফান্ড নেই
✔ কেবল ডেলিভারি ব্যর্থ হলে রিফান্ড প্রযোজ্য
✔ ওয়ারেন্টি → নির্দিষ্ট সময়ে ও শর্ত মেনে সাপোর্ট/রিপ্লেসমেন্ট
✔ Money-Back Guarantee নেই
✔ ১২ ঘন্টার মধ্যে ভুল প্রোডাক্ট নেয়া হলে case-by-case consideration
✔ ডেলিভারি টাইম: ১–২৪ ঘণ্টা
✔ এক্সচেঞ্জ শুধুমাত্র নন-ডেলিভারি কেসে
Refund, Exchange বা Warranty সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন
Email: support@pixeldady.com
Messenger: m.me/pixeldady
Website: https://pixeldady.com